শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২২
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মেহেরাব হোসেন রিফাত, বরিশাল ।। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে কলেজের শহিদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করতে এ দিনের ঐতিহাসিক চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় সংকটের মধ্যে সেনাবাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।

তিনি আরও বলেন, জাতীয় সংকট মোকাবিলায় ঐক্য ও সংহতির কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্য প্রফেসর মহিউদ্দিন চৌধুরী বলেন, ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধে তৎকালীন মেজর জিয়াউর রহমানের সাহসিকতা ও নেতৃত্বের বিষয়টি ইতিহাসে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজনৈতিক কারণে কোনো ব্যক্তির ঐতিহাসিক অবদানকে অস্বীকার বা বিকৃত করা উচিত নয়। জাতীয় ঐক্য ও ইতিহাসের সঠিক মূল্যায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

আলোচনা পর্ব শেষে কলেজের সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।