শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ডেস্করিপোর্ট ।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরিশাল মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগেও একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. মোশাররফ হোসেন সান্টুসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও তাৎপর্য তুলে ধরে দিবসটি পালন করেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।