সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

ভোলায় ডিবির অভিযানে ২০পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ভোলাপ্রতিনিধি:ভোলায় ২০পিচ ইয়াবাসহ মো. শাহাবুদ্দিন(৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
সোমবার(২৯জুলাই) দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিনকে ২০পিচ ইয়াবাসহ আটক করা হয়। শাহাবুদ্দিন চিহ্নিত মাদক বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে ভোলা মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।