সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির ত্রাণ বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে কুড়িগ্রাম সমিতি, ঢাকা। গত দুই দিনে জেলার উলিপুর উপজেলার চর ঘুঘুমারী, সুখের চর, সুখের চর বাতি,, কাজিয়ার চর ও চর সরকার পাড়া, চিলমারী উপজেলার উত্তর খাওরিয়া, সদর উপজেলার চর ভগবতিপুর, আটাশির চর, আরাজি কদমতলা, চর যাত্রাপুর ও চর পারবর্তীপুর, রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ ও নাগেশ্বরী উপজেলার ডুমুরদহ চরসহ ১৪টি দুর্গম চরের অসহায় বন্যা দুর্গত ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১৪ শ ৫০ প্যাকেট খাবার বিতরণ করেছেন।

প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, লবন, তেল, পিয়াজ, মরিচ, চিড়া, চিনি, দুধের প্যাকেট, বিস্কুট, স্যালাইন, পানির বোতল, সাবান ও লাইটার। খাবার প্যাকেট বিতরন কালে উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব মো: সাইদুল আবেদীন ডলার, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান তালুকদার, মহিলা সম্পাদিকা মোমেনা বেগম, সহ-সাংস্কৃতিক সম্পাদক চৌধুরী তানভীর ইসলাম অন্তুসহ স্থানীয় স্বেচ্ছাসেবক ২০ জন যুবক।

সমিতির মহাসচিব মো: সাইদুল আবেদীন ডলার জানান, কুড়িগ্রামের যারা ঢাকায় থাকেন তাদের প্রিয় সংগঠন কুড়িগ্রাম সমিতি, ঢাকা এবং কিছু হৃদয়বান মানুষের সহযোগীতা নিয়ে আমরা বন্যা দুর্গত দুর্গম চরাঞ্চলের মানুষের পাশে সামান্য সহায়তা নিয়ে দাড়ানো চেষ্টা করেছি। যেটা প্রয়োজনের তুলনায় নগন্য। আমি আশা করি এসব বন্যা দুর্গত এলাকার দুর্গত মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দেশের বিভিন্ন সংগঠন ও বিবেকবান মানুষেরাও দাড়াবেন। এতে করে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।