বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

সিলেট জেলা যুবলীগের কাউন্সিল সম্পন্ন,সভাপতি ভিপি শামীম, সাধারণ সম্পাদক সীমান্তিক শামীম

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি :দীর্ঘ ১৬ বছর পর সিলেট জেলা যুবলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জুলাই) সিলেটের কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে  সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন  শামীম আহমদ (ভিপি শামীম)।তার প্রাপ্ত ভোট –  ১১৫  এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সীমান্তিকের শামীম আহমদ। তার প্রাপ্ত ভোট – ১০৭।
সভাপতি পদের অপর দুই প্রার্থী সেলিম উদ্দিন সেলিম ৮৬ ও অ্যাডভোকেট আলমগীর ৭৩টি ভোট পান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দি প্রার্থী জাহাঙ্গীর আলম ৭১, অ্যাডভোকেট আফছর আহমদ ৬৭ ও জাহিদ সারোয়ার সবুজ পেয়েছেন ৩৩ ভোট। বাতিল হয়েছে ৩টি ভোট।
যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালের ৩০ জুলাই। ঐ সম্মেলনে জগদীশ দাস সভাপতি ও আজাদুর রহমান আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর আর কোনো কাউন্সিল অনুষ্ঠিত হয় নি। ২০০৮ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে  জগদীশ ও আজাদ সিটি কাউন্সিলর নির্বাচিত হলে দুজনেই জেলা যুবলীগের পদ ছেড়ে দেন। পরবর্তীতে আবু তাহেরকে ভারপ্রাপ্ত সভাপতি এবং খন্দকার মহসিন কামরানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।এরপর আবু তাহের কারান্তরীণ হলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান শামীম আহমদ। দীর্ঘ ১১ বছর ধরে সিলেট জেলা যুবলীগের নেতৃত্ব দিয়ে এসেছিল এই কমিটি। ২০০৩ সালের পর  (২৯ জুলাই  ২০১৯) প্রথমবারের মতো সিলেট জেলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলো।
সকাল ১১টায়  সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগনিক সম্পাদক আহমদ হোসেন, মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ এমপি,কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, হাফিজ উদ্দিন আহমদ মজুমদার এমপি,  যুবলীগ প্রেসিডিয়াম সদস্য এড. বেলাল হোসাইন, ড. আহমেদ আল কবির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান এড. লুৎফুর রহমান,  সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।