সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুড়িগ্রামে চাচার সাথে স্ত্রীর পরকীয়া,অভিমানে স্বামীর আত্মহত্যা

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে চাচার সাথে স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে ২ সন্তানের জনক স্বামী মিটুল হোসেন (২৫) আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ছিনাই ইউপির মহিধর খন্ডক্ষেত্র গ্রামে। সোমবার রাতে রাজারহাট থানায় পৃথক দুটি মামলা করা দায়ের হয়েছে। চাচা শ্বশুর তছলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও রহস্যজনক কারণে পরকীয়ার সঙ্গে লিপ্ত গৃহবধু রওশনারার বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে সমলোচনার ঝড় উঠেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের মহির উদ্দিনের পুত্র মিটুল হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সুবাদে তার স্ত্রী মোছাঃ রওশনারা বেগম (২১) এর আপন চাচা শ্বশুর তছলিম উদ্দীনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। বাড়ীতে এসে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটা-কাটি হয়। এরই সুত্র ধরে অপমান সহ্য করতে না পেরে ২৮ জুলাই রাতে মিটুল হোসেন তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরদিন ২৯ জুলাই সোমবার সকালে বাড়ীর লোকজন মিটুলের আত্মহত্যার দৃশ্য দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে ফাঁস থেকে লাশ মাটিতে নামায়। তাৎক্ষণিকভাবে মিটুলের চাচা প্রেমিক তছলিম উদ্দীন (৪২) দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। এ বিষয়ে হত্যাকান্ডের শিকার মিটুল হোসেনের অপর চাচা মোসলেম উদ্দিন বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে তার ভাই তসলিম উদ্দিনের বিরুদ্ধে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান হক (বুলু) বলেন, শ্বশুর তসলিম উদ্দিনের সঙ্গে ভাতিজা বউ রওশনারার দীর্ঘদিন ধরে পরকীয়ার সর্ম্পক চলে আসছিল।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে এ ঘটনায় রাজারহাট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে, একটি আত্মহত্যার বিষয়ে ইউডি মামলা এবং অপরটি ধর্ষনের চেষ্টায় তছলিম উদ্দিনকে আসামী করে মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত তছলিম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজারহাট থানার যার ইউডি মামলা নং-০৮,অপরটি ধর্ষনের চেষ্টার অভিযোগে যার মামলা নং-১৮, তারিখ: ২৯-০৭-১৯ইং।