শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৫
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

মোহাম্মদপুরে ৫ তলার কার্নিশ থেকে শিশু গৃহকর্মীকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট  রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় রোববার বিকালে নয়তলা থেকে কার্নিশ বেয়ে পাঁচতলায় এসে আটকা পড়ে বর্না (১০) নামে এক শিশু গৃহকর্মী। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, রোববার বিকালে জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট কাটাসুর এলাকায় যায়। এরপর একটি ১০ তলা ভবনের পাঁচতলার কার্নিশ থেকে ওই শিশুটিকে উদ্ধার করে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ১০ তলা ওই ভবনের নয়তলায় রফিকুল ইসলামের ফ্ল্যাটে কাজ করত বর্না নামে ওই শিশু গৃহকর্মী।

রোববার বিকালে সে জানালার কার্নিশ বেয়ে নয়তলা থেকে পাঁচতলায় নেমে আসে। এরপর আর নামতে পারেনি। তাকে ঝুলতে দেখে লোকজন সেবা ৯৯৯-এ ফোন দেয়।

তিনি বলেন, ওই বাসায় তখন কেউ ছিল না। বর্নার বাড়ি নরসিংদীতে। সে ওই বাসায় কাজ করতে চায় না। তাই পালানোর চেষ্টা করেছিল। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

মোহাম্মদপুর থানার এসআই এরশাদ করিম বলেন, ওই কিশোরী বলছে, ওরা আমাকে বকাঝকা করে, মারধর করে। আমি বাড়ি যেতে চাইলে পুলিশের ভয় দেখায়। আমি আর কিছুই চাই না। আমি বাড়ি চলে যাব। আমার এখানে কাজ করতে আর ভালো লাগে না।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির কথা মনে পড়ায় সে নয়তলা থেকে নিচে নামার চেষ্টা করে। তাকে নির্যাতন করা হতো কিনা এখনো জানা যায়নি।