সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪১
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সড়কের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি ও ঠাকুরগাঁও  জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সৌন্দর্য বর্ধনে ঠাকুরগাঁও  শহরের চার লেন সড়কের ডিভাইডারে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার সড়কের ডিভাইডারে ৫শ ফলদ, বনজ, ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাছ লাগানো হচ্ছে’ আপনারা এ গাছের যত্ন নিবেন। গাছ আমাদের পরম বন্ধু। একটি গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেমন সুন্দর রাখে, তেমনি দেয় অক্সিজেন, দেয় সুশীতল ছায়া, তাছাড়া একটি গাছ কালের সাক্ষী হয়ে থাকে অনেক অনেক বছর। এ ভাবনা থেকে স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে। গাছ গুলো বড় হলে মানুষের নজর কাড়বে ও ঠাকুরগাঁও  শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে।
বৃক্ষরোপন কমূসচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডা: আলী আবরার, মানবাধিকার বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট মানিক ঘোষ।
এছাড়াও ঠাকুরগাঁও  জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচি শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার জেলার পীরগঞ্জ উপজেলা ও পৌর কমিটির কাউন্সিলে অংশগ্রহণ করেন।