বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

নাসির-তামিমার বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

ডেস্ক রিপোর্ট  ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ৩০ মার্চের মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন।

জানা গেছে, দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭/৪৯৮/৫০০/৩৪ ধারায় মামলা করা হয়েছে। মামলায় নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।

এ ছাড়া বাদী এজাহারে ব্যাভিচার, কোনো বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করা বা অপহরণ করা বা আটক করা, স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিয়ে করা এবং মানহানির অপরাধের কথা উল্লেখ করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের সপ্তাহ না গড়াতেই ১৮ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এবার নিলেন আইনি ব্যবস্থা।