শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৮:২৩
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে কীর্তনখোলায় মুসুল্লীবাহী ট্রলার ডুবি

ডেক্সরিপোর্ট  বরিশালের চরমোনাই বাৎসরিক মাহফিল শেষে শনিবার দুপুর ১২টার দিকে কীর্তনখোলা নদীতে মুসুল্লীবাহী দু’টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে বিকেল ৪টা পর্যন্ত এতে কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরী মোনাজাত শেষে ট্রলারে করে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় মুসুল্লীরা। ট্রলারে অতিরিক্ত যাত্রী থাকায় দুইটি ট্রলারই নদীতে নিমজ্জিত হয়। ট্রলার দু’টিতে শতাধিক যাত্রী ছিলো। তারা সকলেই সাঁতার দিয়ে তীরে কিংবা পার্শ্ববর্তী ট্রলারে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সামাজিক যেগাাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এসময় চরমোনাই মাহফিলের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সকলেই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত রয়েছে এমন কোনো সংবাদ পায়নি থানা পুলিশ।