সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

সন্তোষপুরে ইউপি চেয়ারম্যান লাকুকে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে বাসষ্ট্যান্ড পর্যন্ত কেবি সড়কের দুই পাশে ওই ইউনিয়নের প্রায় ৫ সহস্রাধিক নারী-পুরুষ এতে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খন্দকার, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মওলা আজাদ বাবলু, নুনখাওয়া ইউপি চেয়ারম্যান সাহাবুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল সরকার, আলতাফ হোসেন, মকবুল হোসেন, জাহাঙ্গীর আলমসহ ওই ইউনিয়ন পরিষদ সদস্যরা। পরে তারা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য ৪ রোহিঙ্গা শরনার্থীকে জন্ম সনদ দেয়ায় গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু ও নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।