বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:১০
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

নলছিটিতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেক্সরিপোর্ট:ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার বারইকরন খেয়াঘাট থেকে১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মাছুদ খানকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নলছিটি-বারইকরণ খেয়াঘাট সড়কের মালিপুর গাজী বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাছুদ খান উপজেলার মালিপুর গ্রামের মো. লতিফ খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা পুলিশের একটি টিম উপজেলার মাটিভাঙ্গা বাজার সংলগ্ন মালিপুর গাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছুদ খানকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, আটক মাছুদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।