মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:০৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

নড়াইলে ডেঙ্গুর চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন সাংসদ মাশরাফী

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। এসময় তিনি নড়াইল সদর হাসপাতালের তিনটি শূন্য পদ যথাক্রমে চক্ষু কনসালটেন্ট, ই.এন.টি কনসালটেন্ট ও কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) চিকিৎসক পদায়নের সুপারিশ করেন।

উক্ত বিষয় জেনে, স্বাস্থ্য সচিব ও উপ-সচিব মহোদয়, জরুরীভিত্তিতে এই তিনটি শূন্যপদে চিকিৎসক দেওয়ার পাশাপাশি একজন এনেসথেসিয়া পদায়নের ব্যবস্থা নেওয়ার কথা জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু তার নিজের ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন।

সৌমেন বলেন, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। নড়াইলের অবস্থা তুলনামূলক ভালো থাকলেও ঈদের সময় বাড়িতে আসা অনেক লোক নিজের অজান্তেই ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে আসবেন। যার ফলে নড়াইলে তখন ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

এই বিষয়টি বিবেচনা করে, নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তকরণের কিট ও ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে মাশরাফী বিন মোর্ত্তজা নিজ অর্থায়নে অতিসত্বর হাসপাতাল দুটিতে ডেঙ্গু রোগ শনাক্তকারী কিট স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এর সাথে সাক্ষাৎকালে মাশরাফী বলেন, ‘ আমার নির্বাচনী এলাকা অর্থাৎ নড়াইল সদর ও লোহাগড়ার অন্তর্ভুক্ত হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিতে আসা সকল রোগীর চিকিৎসার দায়িত্ব আমার!