বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৪
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

তাহিরপুরে বিদেশী মদের চালান সহ কারাবারী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক কারবারীকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।’

আটকৃত কারবারীর নাম মিরাজ আলী(৪০)। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।’

জানাগেছে, শুক্রবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের মাধ্যমে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদারের দিক নির্দেশনায়,ট্যাকারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এ,এস আই)আলা উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই কারবারীকে ৪,বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ সহ তাকে আটক করা হয়।’

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে বলেন,আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।’