সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৫৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে রক্তদান কর্মসূচী পালিত

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: শোকাবহ আগষ্ট মাসের প্রথম দিনেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে রক্তদান কর্মসূচী পালন করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার ব্যাংকের জোনাল কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম শাখা ম্যানেজার মো: মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী।

কর্মসূচীর শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালনসহ তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের স্বোচ্ছায় রক্তদানকারী সংগঠন বাধনের সহযোগীতায় অগ্রণী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী রক্তদান করেন।