বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, রাত ৯:১৬
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি, যুবক নিহত

ডেস্ক রিপোর্ট  কক্সবাজার টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরধরে সালমান শাহ গ্রুপ এবং পুতিয়া গ্রুপের মধ্যে পৃথকভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপহরণের পর গুলি করে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ।

এর প্রতিশোধ নিতে গিয়ে অপরজনকে তুলে নিয়ে কুপিয়ে গুরুত্ব জখম করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার (১৪ মার্চ) ভোররাত ৪ টা ও শনিবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১১ টায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যা ও জখমের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপিবিএন ১৬ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. তারিকুর রহমান তারিক।

নিহত মোহাম্মদ জুবায়ের (২১) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। গুরুত্বর জখম মো. জলিল ওরফে সুনিয়া (২২) একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে।

এপিবিএন ১৬ ব্যাটালিয়নের পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সক্রিয় অপরাধী ছৈয়দ হোছেন ওরফে পুতিয়া গ্রুপের সদস্যরা বিবদমান সালমান শাহ গ্রুপের সদস্য সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা জুবায়েরকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় গুলি করে হত্যার পর ফেলে যায়।

এই নৃশংস ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে রবিবার ভোর ৪টায় একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়া (২২) কে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক আরও বলেন, ঘটনার পর ক্যাম্পে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।