বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ,সিভিল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  রাজধানীর রামপুরা থেকে এক সিভিল ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টায় রামপুরার বনশ্রী এলাকা থেকে লাশটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের নাম শওকত আলী (২৭)। তিনি মার্ন ষ্টীল স্ট্রাকচার নামের একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে মাস দুয়েক আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

এর পর থেকে শওকত ভাগ্নে ফয়সালের সঙ্গে ব্লক-বি এর ৬ নম্বর রোডের ৩৪ নম্বর বাসার ৬ তলায় ভাড়া থাকতেন।

ফয়সাল জানান, সোমবার দিনভর তিনি বাসায় ছিলেন না। রাতে বাসায় ফিরে দেখেন মামা শওকত ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার কের।

এ বিষয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই)মমিনুর রহমান বলেন, বিয়েবিচ্ছেদের পর হতাশাগ্রস্ত থাকতেন শওকত। ধারনা করা হচ্ছে সোমবার বিকাল ৪টা থেকে রাত সাড়ে ১০টার যেকোনো সময়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

শওকত ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডুবা এলাকার আব্দুল মোতালেবের ছেলে।