বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

ডেস্ক রিপোর্ট  রাজশাহীর তানোরের লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে উপজেলার লালপুর মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এলাকাবাসী ছুটে যান। সেখানে গিয়ে তারা দুজনকে উদ্ধার করেন।

বিমানটিতে যে দুজন ছিলেন, তার মধ্যে একজন প্রশিক্ষক ও অন্যজন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক সামান্য আহত হলেও প্রশিক্ষণার্থী অক্ষত আছেন।

তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে একটি হেলিকপ্টার লালপুর মাঠে এসেছিল। কিন্তু হতাহত না হওয়ায় ১০ মিনিট চক্কর দিয়ে আবার ঢাকায় ফিরে গেছে বিমানটি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে চাকা ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK। এ ঘটনায় প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হন।

এ ছাড়া ২০১৫ সালে একই বিমানবন্দরের রানওয়েতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী বৈমানিকের মৃত্যু হয়, আহত হন এক প্রশিক্ষক।