বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, দুপুর ১২:১৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি

ডেস্ক রিপোর্ট  উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এসব কর্মকর্তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপ-পরিচালক করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া ৩৫ জনের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত আছেন। আর বাকি একজন আছেন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।