শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট  বরিশাল নগরীতে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর সার্কিট হাউজ মোড় থেকে সদর রোডের টাউন হল পর্যন্ত জনসচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় মাস্কবিহীন ১১ ব্যক্তিকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর চকবাজার ও নথুল্লাবাদ এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। এ সময় মাস্কবিহীন ৪ জনকে ৯শ’ টাকা জরিমানা করেন।