রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:৫৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

পটুয়াখালীতে ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় বনি আমিন (২৫) নামের ওই ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত বনি আমিন উপজেলার নীলগঞ্জ গ্রামের মো. আমির হোসেনের ছেলে। সে নীলগঞ্জ ইউনিয়নের নেভিক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার ব্যবসায়ীক পার্টনার।

যুবকের স্বজন রীনা বেগম জানান, সজীব নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পূর্বপরিকল্পনা অনুয়ায়ী তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন।

তবে অভিযুক্ত সজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুত ব্যবস্থা গ্রহণ করা হবে।