সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:৪৬
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

পটুয়াখালীতে পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দেবরাজ (২) ও নন্দিনী (৬) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পারে খেলা করতেছিলো। স্থানীয়দের ধারনা, খেলার ছলে দেবরাজ পুকুরে পরে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পরে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।