সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:৩১
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

পিরোজপুরে করোনা প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি  “মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরে গত দুইদিন ধরে জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের সি-অফিস মোড়ে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে মাস্ক না পরে শহরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করে জেলা পুলিশ। এসময় বয়স্ক বৃদ্ধাদের কোভিড-১৯ এর টিকা সহজে পেতে অনলাইনরেরেজিষ্ট্রেশন বুথ স্থাপন করা হয়।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলা। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষগুলো যেন সুরিক্ষত থাকুক।