সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, রাত ৯:২২
শিরোনাম :
বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত

বকশীগঞ্জে সড়ক নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে নন্দীর বাজার থেকে রৌমারী উপজেলা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ শাখার উদ্যোগে পৌর শহরের মালিবাগ এলাকায় বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মনাববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, মেসবাহ উল তুহিন, শাহনাজ পারভীন প্রমুখ।

বক্তারা বলেন ,গত তিন বছর থেকে শেরপুরের নন্দীর বাজার থেকে বকশীগঞ্জ উপজেলা হয়ে রৌমারী পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের সময়সীমা পার হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে মাত্র ৩০ ভাগ কাজ শেষ হয়েছে। একারণে মানুষকে অতিরিক্ত সময় ব্যয় করে তাদের গন্তব্যস্থলে যেতে হয়। ফলে সাধারণ মানুষ, যাত্রী, যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।