বৃহস্পতিবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশালে এডিসি রুনা লায়লার নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক  “মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লার নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার(২১ মার্চ) এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বাজার এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেন,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার বিকল্প নেই।মহামারি করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহার করলে মহামারি করোনার ভয়াবহ প্রকোপ থেকে আমরা নিজেরা রক্ষা পাব এবং আমাদের পরিবার পরিজনকেও সুরক্ষা করতে পারবো।তাই আসুন করোনা প্রতিরোধে আমরা নিজেরা মাস্ক পরিধান করি এবং অন্যকেও মাস্ক পরতে উদ্ধুদ্ধ করে কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের অর্থনীতির চাকা সচল রাখি।

এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা বলেন,মহামারি করোনা প্রতিরোধে মানুষকে মাস্ক পরা সহ স্বাস্থবিধি মেনে চলতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে।আমাদের উদ্দেশ্য হচ্ছে আইন প্রয়োগ না করে মানুষ যেন স্বেচ্ছায় মাস্ক পরে সে বিষয়ে সবাইকে সচেতন করে তোলা।আমরা চাই বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ প্রকোপ থেকে প্রতিটি মানুষ সুরক্ষিত থাকুক।সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করলে করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবন যাত্রাকে পরিচালিত করতে পারবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টিআই মোঃ রবিউল ইসলাম,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত শাহ মোঃ ফয়সাল,এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক অপারেশন বিপ্লব মিস্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।