সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৬
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নাগেশ্বরীতে ১৪শ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

১৪০০  দু’জন আটক

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরীতে ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ী ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশঠোস গ্রামের অনন্ত রায়ের ছেলে বিশ্বনাথ রায় (২২) ও একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মমিনুল ইসলাম (২৮) অটোরিক্সায় ইয়াবা নিয়ে কুড়িগ্রাম যাচ্ছিল। কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাহেদুল ইসলামের নেতৃত্বে একটি দল ফুলবাড়ী উপজেলার চান্দেরহাট থেকে তাদের পিছু নেয়।

পরে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডীপুর এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কের মঈনুদ্দিনের তেপথিতে অটোরিক্সা থামিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে ১৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

নাগেশ্বরী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ রবিবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য আটক বিশ্বনাথ রায় নিজেকে একটি অনলাইন পোর্টাল বায়ান্নর আলো’র ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।