রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

যথাযথ মর্যাদায় ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকাল ৬ টায় ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৬ টা ১৫ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,জাতীয় পার্টি বিএনপির সহ সকল অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।

সকাল ৮ টা ১৫ মিনিটে জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। এরপর কুজকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান শেখ, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, শিল্পপতি ওয়াহেদ আলী প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। সন্ধ্যা ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।