সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নড়াইলে সাংসদ মাশরাফির অর্থায়নে ডেঙ্গু শনাক্তকরণে ৬শ কিটস্ প্রদান

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলায় ডেঙ্গু শনাক্তকরণের জন্য নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটর মাশরাফি বিন মোর্ত্তজা তাঁর ব্যক্তিগত অর্থায়নে আরো ছয়’শ এন এস ১ কিট দিয়েছেন।

নড়াইলের জেলা প্রশাসকের কাছে গত তিনি এসব কিট পাঠান। তিনি জানান, এ ছ’শ কিটসের মধ্য হতে নড়াইল সদর হাসপাতালে তিন’শ কিটস ও নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন’শ কিটস সরবরাহ করা হবে। এর মধ্যে হতে ইতিমধ্যে জেলা প্রশাসক আনজুমান আরা নড়াইল সদর হাসপাতালে দু’শ কিটস এবং নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’শ কিটস হস্তান্তর করেছেন।

গতকাল সদর হাসপাতালের আরএমও আ. ফ. ম. মশিউর রহমানের কাছে এ কিটস হস্তান্তরের সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন আসাদ-উজ-জামান মুন্সী, নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর শরফুল আলম লিটুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময়ে জেলা প্রশাসনেরন পক্ষ থেকে ৯টি মশারির স্ট্যান্ড হাসপাতালে দেওয়া হয়। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, আরো ‘ছয়’শ কিটের মধ্যে দু শ হস্তান্তর করা হয়েছে, বাকি চার’শ জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে। ডেঙ্গু সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সাংসদ পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন। ডেঙ্গু সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন।