সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:১৯
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

কুড়িগ্রামে যন্ত্রচালিত পাটের আঁশ ছাড়ানোর মেশিন‘আঁশকল’ বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পাটের আঁশ পঁচানো ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মান অক্ষুন্ন রাখতে যন্ত্রচালিত আঁশ ছাড়ানোর মেশিন ‘আঁশকল’ বিতরণ করা হয়েছে।

০৫ আগস্ট আরডিআরএস-বাংলাদেশ ১০টি উদ্যোক্তা পরিবারের মধ্যে একটি করে ‘আঁশকল’ বিতরণ করে।

জানাগেছে, ইউরোপীয় কমিশনের অর্থায়নে প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামে ‘জুট টেক্সটাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাধ্যমে বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করছে আরডিআরএস-বাংলাদেশ। সঙ্গে রয়েছে রংপুর চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কারুপণ্য রংপুর লিমিটেড ও রংপুর জেলা লেদ মেশিন শ্রমিক ইউনিয়ন।

আঁশকল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন।

অনুষ্ঠানে প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্প সমন্বয়কারী নির্মল চন্দ্র বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম বিসিকের ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: জাহেদুল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সষ্ঠি চন্দ্র রায়, প্রাকটিক্যাল অ্যাকশনের ফারুক উল ইসলাম, আরডিআরএসের প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার সাহা ও সংগঠনটির কর্মকর্তারা।