শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

করোনাভাইরাস: বরিশালে ৯জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৯ রোগীর মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন তিনজন এবং আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে বাকি ৬ রোগীর মৃত্যু হয়।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

এর আগে গত সোমবার এই অঞ্চলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একদিন পরেই আসল সমসংখ্যক মৃত্যু খবর।

মঙ্গলবার সকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ দু’টি ওয়ার্ডে রোগী রয়েছেন ১৬১ জন। যার মধ্যে করোনা ওয়ার্ডে ৩৯ জন রোগী চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছর থেকে এ পর্যন্ত (মঙ্গলবার, ১৩ এপ্রিল) শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে তিন হাজার ৭০১ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ১০৩ জন। মোট রোগীর মধ্যে তিন হাজার চারজন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন। যার মধ্যে শুধু করোনার রোগী ছিলল ৯০৬ জন।

হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৭৯ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। এছাড়া মারা যাওয়া ২১ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে।’