মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৪১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে লকডাউন কার্যকরে এসি মাসুদ রানার নেতৃত্বে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার মাসুদ রানার নেতৃত্বে মাঠে নেমেছে পুলিশ।

বুধবার(১৪ এপ্রিল) ভোর ৬ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সদর রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি সহ অপ্রয়োজনে কেউ বাহিরে বের হলে তাকে বাসায় পাঠাতে ব্যাপক তৎপরতা চালিয়েছেন তিনি।

এ সময় কাউনিয়া থানার সহকারী কমিশনার মাসুদ রানা বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যকর করতে আমরা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে কাজ কাজ করছি। আমরা লক্ষ্য করছি যে মমানুষ বিভিন্ন অযুহাতে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করছে তাই আমাদের চেকপোস্ট গুলোতে তারা আটকা পরছে।তারা অযুহাত দেখিয়েও এক যায়গা থেকে অন্য যায়গায় যেতে পারছেনা।তবে সরকার ঘোষিত জরুরী সেবাগুলোতে আমরা বাধা দিচ্ছিনা ।সরকার আমাদের যে বিধি নিষেধ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি।আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে পুলিশ।

এ সময় তিনি আরও বলেন,সকালে একটি পন্যবাহী ট্রাক থেকে হাড়ি পাতিলের মধ্য থেকে ২৫ জনকে বের করে আনা হয়েছে।এভাবে মানুষ নানা কৌশলে পুলিশের চোখকে ফাকি দিয়ে মূলত তারা নিজেরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে।অপ্রয়োজনে কেউ বাহিরে ঘোরাফিরা করলে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে।সুতরাং আসুন করোনা প্রতিরোধে আমরা নিজেরা সচেতন হই এবং পরিবারের সদস্যদেরকেও সচেতন করে তুলি।

এ সময় আরও উপস্থিত ছিলেন,এয়ারপোর্ট থানার এ এস আই সাইদুল ইসলাম সহ পুলিশের অন্যান্য সদস্যরা।