শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৩০
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার বিকালে উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুক ও রামদা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,ডাকাত দলটি দুপুরে সোনাদিয়ার ঝাউবন এলাকায় অবস্থান করার সময় স্থানীয় এক রাখাল দৃশ্যটি দেখে ফেলে। পরে ওই রাখাল লোকালয়ে এসে বিষয়টি জানালে গ্রামের লোকজনক গিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পরে মহেশখালী থানা থেকে একদল পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো- মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ি এলাকার নুরুল কবির (৩০), শওকত (২০), রবিউল হাসান (১৯), কালারমার ছড়ার আধারঘোনা এলাকার মোস্তফা কামাল প্র. মিসু (২২), রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার জিয়াবুল (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন বলেন, সোনাদিয়ায় সন্দেহজনকভাবে ডাকাতির প্রস্তুতিকালের স্থানীয়রা টের পায়। পরে তাদের আটক করে পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে তাদের স্থানীয়দের সহযোগিতায় আটক করে।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের একটি বন্দুকসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।