মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ঝালকাঠিতে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি  ঝালকাঠিতে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও সরকারি বিধিনিষেধ কার্যকরে কঠোর অবস্থানে আছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের নেতৃত্বে দু’দফা শহরের বিভিন্ন অলিগলি টহল দিতে দেখা গেছে। শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। এ সময় রাস্তাঘাট ছিলো অনেকটাই ফাঁকা।

গণপরিবহন বন্ধ থাকলেও পণ্যবাহী ও জরুরী সেবাদানকারী যান চলাচল করছে। শহরের শপিং মল ও দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে নিত্যপয়োজনীয় পণ্যের দোকান। সরকারের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংক্রান্ত জনসচেতনতা বাড়াতে পুরো জেলায় চলছে পুলিশের প্রচার-প্রচারণা।

এই কর্মসূচি বাস্তবায়ন করতে আজ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার ওসি মো. খলিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, লগডাউন বাস্তবায়ন ও মানুষের মাঝে সচেতনতা বাড়াতে কঠোর অবস্থানে থেকে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা পুলিশ। সরকার ঘোষিত এ কার্যক্রম বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।