বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:৫৯
শিরোনাম :
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

বরিশালে ডিসি ট্রাফিক খাইরুল আলমের নেতৃত্বে মশক নিধন অভিযান পরিচালিত

মহিউদ্দিন খান শাওন:বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি ট্রাফিক খাইরুল আলমের নেতৃত্বে ডেঙ্গু মশা প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
 বুধবার(৭ আগস্ট)বেলা ১টার দিকে নগরীর নতুন বাজার শিতলা খোলা এলাকায় ট্রাফিক অফিস ও পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ডিসি ট্রাফিক খাইরুল আলম বলেন,নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার থাকলে মশা মাছি সহ সকল ধরনের বিষাক্ত পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়।সকলেই নিজ নিজ অবস্থানে থেকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করলে দেশ ও জাতির ভবিষ্যত জীবন কল্যাণকর হবে।নিজেরা সচেতন না হলে সরকারের একার পক্ষে সকলকে সচেতন করা সম্ভব নয়।তাই আসুন আমরা নিজ বাড়ির আঙ্গিনা নিজেরাই পরিস্কার রাখি।
এর আগে ট্রাফিক কার্যালয়ের মধ্যে অপ্রয়োজনীয় ও অনিষ্ঠকর ছোট গাছ (আগাছা) পরিস্কার করেন ডিসি ট্রাফিক খাইরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি’ র সহকারী কমিশনার(ট্রাফিক) এম ফায়েজুর রহমান,ট্রাফিক পুলিশের টি আই শামসুল আলম,আ: রহিম,সার্জেন্ট তরিকুল ইসলাম,টি এস আই নজরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।