সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

গাজাবাসীকে ট্রিগারে আঙুল রাখার আহ্বান হামাসের

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গাজাবাসীকে তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রাখার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সংগঠনটি প্রতিরোধ যোদ্ধাদের তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা বলেছে। খবর পার্সটুডের।

অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংস সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানালো হামাস। সংগঠনটি ফিলিস্তিনের সব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, পবিত্র আল-কুদস জেরুজালেম শহরের সব নারী, পুরুষ ও তরুণের প্রতি হামাস ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আপনারা প্রমাণ করে দিন— পবিত্র আল কুদস ফিলিস্তিনিদের হৃদয়ের গভীরে রয়েছে।

হামাস ফিলিস্তিনের সব প্রতিরোধকামী সংগঠনকে ইসরাইলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছে, গাজার প্রতিটি প্রতিরোধকামী গ্রুপকে বন্দুকের ট্রিগারে তাদের আঙুল রাখতে হবে এবং ইহুদিবাদী ইসরাইলের শক্তিশালী ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত করতে হবে।

পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইহুদিবাদীদের কয়েক দফা সহিংস হামলার পর হামাসের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো।