বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২২
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট  পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

করোনা প্রতিরোধে আপনা‌দের নিজেদের স্বাস্থ্য নিজেদের‌কেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকলকে স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা সিভিল সার্জন ডা মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা, ডাক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের ১০০০ আইভি স্যালাইন, করোনায় কর্মহীন ১০০ পরিবার কে চাল,ডাল,লবণ,তৈল,আলু ও পেঁয়াজ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

এছাড়াও ১০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়৷