বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪৬
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

স্বপ্নের ফুলবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)  কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপ্নের ফুলবাড়ী সেচ্ছাসেবী সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বুধবার ২৮ শে এপ্রিল সন্ধ্যা ৬টায় শাহ্‌বাজার উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

সংগঠনটির সভাপতি রহুল আমিন লিটনের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোস্তামি আলম লায়ন, শাহ্‌বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান এসময় আরও উপস্থিত ছিলেন শাহ্‌বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, নুর মোহাম্মদ, ছাইদুল হক পোদ্দার (পুতুল), সৃষ্টি টিভি ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),আব্দুল হামিদ সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

২৮ শে এপ্রিল ২০২০ ইং স্বপ্নের ফুলবাড়ী সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু হয়। সংগঠন টি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির প্রতিষ্ঠাতা আজিজুল হক নাজমুল বলেন, আমাদের এটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ উদ্দেশ্য হচ্ছে সেচ্ছায় রক্তদান, অসহায়দের সহযোগীতা করা ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো আমাদের সংগঠনের কাজ।

এছাড়াও সংগঠনটির সাধারন সম্পাদক রেফাজুল আলম রুবেল জানান, সেচ্ছায় রক্তদান, অসহায়দের সহযোগীতা, ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানো ছাড়াও আমরা করোনাকালীন সময়ে মাস্ক বিতরণ সহ বিভিন্ন মহল্লায় বাড়ী- বাড়ী গিয়ে ফ্রি জীবাণুনাশ স্প্রে করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহ্‌বাজার জামে মসজিদের ইমাম আব্দুল হান্নান।