মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৯
শিরোনাম :
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

শশীভূষণে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে বজ্রপাতে আঃ হালিম হাওলাদার (৩৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুরে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক আঃ হালিম হাওলাদার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মোঃ রুস্তম আলী হাওলাদারের ছেলে। সে পেশায় একজন কৃষক বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকায় বৃষ্টির মধ্যে কৃষক আঃ হালিম জমি থেকে কাটা ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শশীভূশণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।