বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:২৩
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

পটুয়াখালীতে আনসার সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষে নারীসহ আহত ৯

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের সামনের বাসীন্দাদের সাথে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার জুমার নামাজের পরে আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের সামনের বাসীন্দারা স্থানীয় মসজিদের জন্য বনের দুইটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় আনসার ব্যাটালিয়ান সদস্যদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় নারীসহ নয় জন আহত হয়েছে। এরমধ্যে নুর আলম (৪০) ও তানিয়াকে (২৫) কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় তিন আনসার সদস্য আহতের দাবি করলেও কেউ নাম জানায়নি।

স্থানীয়দের অভিযোগ, ১৯৮৯ সালে আনছার ক্যাম্প বাউন্ডারির মসজিদটি তাঁরা নির্মাণ করেন। করোনা পরিস্থিতির কারনে ওই মসজিদে বাইরের লোকজনকে নামাজ পড়তে নিষেধ করা হয়। যার প্রেক্ষিতে বেড়িবাঁধের বাইরের বাসীন্দারা একটি পাঞ্জেগানা মসজিদ তৈরি করেন। সেখানকার মসজিদ ঘরের সমস্যার জন্য বনবিভাগের দুইটি গাছ কাটছিল। ওই গাছ কাটতে বাধা দেন আনসার সদস্যরা। এসময় আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত মানুষের আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দ্রুত পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা আনসার সদস্যদের দায়ী করে জানান, বিনা অন্যায়ে তারা একজনকে ধরে নিয়ে মারধর করেছে। একজনকে মসজিদ থেকে বের করে দেয়ারও অভিযোগ করেন। এরপরে আনসার সদস্যরা সবাই একযোগে সাধারণ মানুষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।