সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৫৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল বিভাগে আরও ১৯ জনের করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে যা গত কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন। রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

পরীক্ষা করাতে আসা মোট সংখ্যার ৫ শতাংশ লোকের করোনা পজিটিভ বলে জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ১৯ জন নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৯৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে নতুন ৫ জন নিয়ে মোট শনাক্ত ৬ হাজার ৭৮৩ জন, পটুয়াখালীতে নতুন ৪ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ১৬০ জন। ভোলায় নতুন ৭ জন নিয়ে ১ হাজার ৮১৫ জন, পিরোজপুরে নতুন ২ জন নিয়ে ১ হাজার ৬১২ জন শনাক্ত হয়েছেন। বরগুনায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে মোট আক্রান্ত ১ হাজার ২৩৬ জন এবং ঝালকাঠিতে নতুন একজন নিয়ে ১ হাজার ২৯২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪১৮ জন রোগী।

বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৭১ জন। এর মধ্যে বরিশালে ১১৬ জন, পটুয়াখালীতে ৫০ জন, ভোলায় ২৫ জন, পিরোজপুরে ৩১ জন, বরগুনায় ২৪ জন ও ঝালকাঠিতে ২৫ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ দশমিক ৮৫ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৭২ জন নেগেটিভ ও ১১ জন পজিটিভ।

এ সময়ে করোনা ইউনিটে ৯ জন নতুন রোগী উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা আক্রান্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে ৪৮ জন উপসর্গ নিয়ে ভর্তি এবং ১৯ জন করোনা রোগী।