রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ৮:৩০
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

ফুলবাড়ীতে আওয়ামী মৎস্যজীবি লীগের আলোচনা সভা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম,প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের নবগঠিত আহব্বায়ক কমিটির পরিচিতি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় নবগঠিত কমিটির আহব্বায়ক আতাউর রহমান রতনের নাওডাঙ্গা ইউনিয়নস্থ বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তফা জমিদার।

এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান হাছেন আলী, সাঃ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, সাবেক সাঃ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ন আহব্বায়ক আফজাল হোসেন মন্টু, নাওডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার বর্মন, উপজেলা মৎস্যজীবি লীগের সদস্য নাওডাংগা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আঃ জলিল পারভেজ বক্তব্য রাখেন।