শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস

সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট  ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)।

আজ মঙ্গলবার (২৫ মে) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানায় তারা। এর ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সারাদেশে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী লঞ্চ থেকে শুরু করে ছোট নৌকা চলাচল বন্ধ থাকবে।

এদিকে প্রবল আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও ঢাকা ও রাজশাহীসহ দেশের ষোল অঞ্চলের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।