বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ২:৩৮
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

চরফ্যাশনে জবাই করা হরিণ উদ্ধার

ডেস্ক রিপোর্ট  ভোলার চরফ্যাশনের চর নলুয়া গ্রামে শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টায় এ হরিণ উদ্ধার করা হয়।

তবে শিকারি চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র পালিয়ে যায়।

চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করে। হরিণটির ওজন ৪২ কেজি। উদ্ধার হওয়া জবাইকৃত হরিণটি চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরেস্ট অফিস আজ শুক্রবার জবাইকৃত হরিণটি আদালতে সোপর্দ করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন বলে বিট কর্মকর্তা জানান।