বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১:৩২
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৫৮৩ জন হলো। আর নতুন এক হাজার ৪৪৪ জন শনাক্তসহ এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১০ দশমিক ১১ শতাংশ।