বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

দাম কমছে মোটরসাইকেল ও হাইব্রিড গাড়ির

ডেস্ক রিপোর্ট  আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের কাঁচামাল আমদানি ও জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল মপেডে শুল্কছাড় দেওয়া হচ্ছে। এছাড়া দুর্ঘটনা রোধে নিরাপদ গণপরিবহন ব্যবহারকে উত্সাহিত করতে মাইক্রোবাস আমদানিতে শুল্ক কমতে পারে। এর ফলে বাজারে মোটরসাইকেল ও হাইব্রিড গাড়ির দাম কমতে পারে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মোটরসাইকেলের ক্ষেত্রে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, মোটরসাইকেল উৎপাদনকারী বা সংযোজনকারী শিল্পর জন্য বিদ্যমান প্রজ্ঞাপনে নতুন কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে পশ্চাদ সংযোগ শিল্পের প্রসারের লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন আনয়নের প্রস্তাব করছি। মপেড একটি জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল। এটি ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় সাশ্রয়ী মূল্য নিশ্চত করার লক্ষ্যে মপেড এর শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, ‘নসিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে মাইক্রোবাস আমদানিতে শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি। পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করার লক্ষ্যে হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্কহার পুনর্বিন্যাস করার প্রস্তাব করছি।’

প্রস্তাবে তিনি বলেন, ডাম্পার বা টিপার সংযোজনকারী শিল্পের সুরক্ষায় সিকেডি অবস্থায় ডামপার বা টিপার আমদানির ক্ষেত্রে শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি।

প্রসঙ্গত, মপেড হচ্ছে মোটরসাইকেলের তুলনায় ছোট। এর ক্ষমতা ৫০ সিসির মধ্যে।