বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

বরিশালে ৫ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট  বরিশালে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞার সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ এ ফোন করা ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বৃহষ্পতিবার (০৩ জুন) বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ-সময় বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, এনডিসি মোঃ নাজমুল হুদা, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলার ভাইচ চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু প্রমুখ।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, আজ ৩৩৩ নম্বরে ফোন করা ব্যক্তিদের পাশাপাশি বরিশাল-৫ (সদর) আসনের সাংসদ, পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে সদর উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর আজ উপস্থিত থাকার কথা থাকলেও শারিরীক অসুস্থতার কারনে তিনি আসতে পারেননি। তার পক্ষ হয়ে জেলা প্রশাসক মহোদয় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য আজ ৫ শত জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। যার প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, সেমাইসহ সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রী রয়েছে।