রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৮:০১
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

পাবনায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট  পাবনার সুজানগরে মোছা. রাজিয়া সুলতানা (৩৮) নামের এক মাদ্রাসাশিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে সুজানগর পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসপাতালপাড়ার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রাজিয়া পৌরসভার মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী আবুল কালাম আজাদ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরিবার জানিয়েছে, সকালে রাজিয়া সুলতানাকে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলতে দেখা যায়। এ সময় তাকে সুজানগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

সুজানগর থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত শিক্ষিকা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে পরিবার দাবি করেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।