রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৯:২৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

নারী কনস্টেবলের ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল, প্রেমিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট  সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে গ্রুপ খুলে এক নারী পুলিশ কনস্টেবলের ব্যক্তিগত ভিডিও ও ছবি ভাইরাল করার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় ওই নারী কনেস্টেবল তার প্রেমিক হৃদয় খানের বিরুদ্ধে মামলাটি করেন।

এরপর পুলিশ রাজধানীর মগবাজার থেকে রাতেই হৃদয় খানকে (২৫) গ্রেফতার করেছে।

হৃদয় কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সৈয়দখারকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর রমনা থানার ৮২, মগবাজার এলাকায় থাকেন।

ওই নারী কনেস্টেবল (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকার বাসিন্দা এবং কক্সবাজার জেলায় কর্মরত। হৃদয় সম্পর্কে আত্মীয় হন বলে ভিকটিম তার মামলায় উল্লেখ করেছেন।

মামলায় নারী কনস্টেবল উল্লেখ করেন, দুই বছর ধরে হৃদয়ের সঙ্গে তার প্রেম ভালোবাসা চলে আসছে। এর মধ্যে তাদের সঙ্গে হোয়াটস অ্যাপে একাধিক বার ভিডিও কলে কথা হয়।

বিয়ের প্রলোভন দেখিয়ে হৃদয় তার স্পর্শকাতর স্থানের ছবি ও ভিডিও দেখেন এবং গোপনে তা রেকর্ড করে রাখে। এ ছাড়া সরাসরি দেখা হওয়ার পর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও ধারণ করে হৃদয়।

পরে সম্পর্কের টানাপোড়েন হলে অনেকের নম্বর সংগ্রহ করে হোয়াটস অ্যাপে ‘বিডি পুলিশ’ নামে গ্রুপ খুলে ওই সব ভিডিও ও ছবি গ্রুপে ছেড়ে দেয় এবং তা ভারাইরাল হয়।

ভুক্তভোগী নারী আরও উল্লেখ করেন, গত ২ জুন ছুটি পেয়ে নারায়ণগঞ্জের বাড়িতে এসে বৃহস্পতিবার সকাল ৯টায় হোয়াটস অ্যাপ চালু করে ‘বিডি পুলিশ’ নামক হোয়াটস অ্যাপ গ্রুপে দেখেন, হৃদয় গোপন ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাতে মামলার পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।