শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৪৮
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বিয়ে বাড়িতে গেট ধরা নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, ভিডিও ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী রাঙ্গাবালীতে বিয়ে বাড়িতে গেট ধরা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বর ও কনে পক্ষের স্বজনেরা। শুক্রবার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বরের বড় ভাই আলমগীর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, সপ্তাহ দুয়েক আগে তার ভাই বাবুল ফকির ওরফে সোয়েবের সঙ্গে পাশের মৌডুবি ইউনিয়নের মাঝের দেওর গ্রামের অনামিকা আক্তারের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ গিয়ে কনেকে তাদের বাড়িতে আনেন। আজ শুক্রবার (০৬ জুন) কনের বাড়ির লোকজন আসে বরের বাড়িতে।

আলমগীর অভিযোগ করেন, বুধবার কনের বাড়ির গেটে তাদের ২ হাজার টাকা দিতে হয়েছে। শুক্রবার তারাও সেই পরিমাণ টাকা আশা করলেও পেয়েছেন ১ হাজার ৮০০ টাকা। ফেরার সময় তাদের আরও টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। সেই কথা অনুযায়ী খাওয়া-দাওয়া শেষে কনে নিয়ে ফেরার পথে বরের বাড়ির লোকজন আবার তাদের গেট আটকায়। সেখানে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ এবং উভয়পক্ষের লোকই লাঠিসোটা নিয়ে এক অপরকে ধাওয়া দেন।

সেখানে উপস্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোনা মিয়া জানান, কনেযাত্রীর ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫৪ জন। এ নিয়ে বরপক্ষ এমনিতেই মনক্ষুণ্ন ছিল। তারপর গেট ধরায় প্রত্যাশা অনুযায়ী টাকা না পেয়ে শুরু হয় সংঘর্ষ। শেষে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা হয়। বর ও কনেকে নিয়ে কনেযাত্রী বাড়ি ফিরেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘লোকমুখে ঘটনা শুনেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।