বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ১০:০২
শিরোনাম :
দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

বরিশালে বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

শামীম আহমেদ  বরিশালে মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বর্ষিকী পালিত হচ্ছে।

আজ (৭ই) জুন,সোমবার থেকে তিন দিনের শোক কর্মসূচির দিনের শুরুতে আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় এবং কালো পতাকা উত্তেলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।

সকাল ১০টায় নগরীর মুসলিম গোরস্থানে সাহান আরা বেগমের কবর স্থানে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও তার কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে নগরীর বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

অপরদিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী

এ উপলক্ষে নগরীর কালিবাড়ি রোড়ের সেরনিয়াবাত ভনে প্রাঙ্গনে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।